কাল-পরশু আসছে বাংলা ইশারা ভাষা’র অ্যাপ

২১ ফেব্রুয়ারি, ২০২০ ১২:০১  
এবার আসছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সঙ্গে ভাব বিনিময়ের অ্যাপ। ‘বিজয় ইশারা ভাষা’ নামের এই অ্যাপটি আগামী দু-এক দিনের মধ্যেই প্লে স্টোরে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজয় কিবোর্ডের প্রবর্তক মোস্তাফা জব্বার। তিনি জানান, সাংকেতিক বর্ণমালাসহ ইশারা ভাষা শেখার বাংলা টিউটোরিয়াল নিয়ে এই অ্যাপটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। দুই-একদিনের মধ্যে এটি অ্যাপ স্টোরে দেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলা ভাষা প্রযুক্তি সংশ্লিষ্ট ১৬টি টুলস প্রকল্পের মধ্যে ইশার ভাষা থাকলেও এই কাজটি যেহেতু আড়াই বছরেও আলোর মুখ দেখেনি সেজন্য আমরা বেসরকারি উদ্যোগে এই অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করতে যাচ্ছি। ভাষা প্রকাশের বাধা দূর করতে এই প্রযুক্তি বাংলা ভাষা প্রযুক্তিতে মাইলফলক হয়ে থাকবে। প্রসঙ্গত, ইশারা ভাষার প্রচার ও উন্নতি সাধনের জন্য সরকার প্রতিবছর ৭ ফেব্রুয়ারিকে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল 'ইশারা ভাষার প্রমিত ব্যবহার বাক-শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির অধিকার'। এই প্রতিবাদ্যের প্রতি সম্মান জানিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ইশারা ভাষা সেবা চালু করে গ্রামীণফোন।